লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

সাব-রেজিস্ট্রি অফিসে হামলা, সিসিটিভিতে ভিডিও



সাতক্ষীরায় এক ভয়াবহ ভূমিদস্যুতা, মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক বাংলাদেশি নাগরিককে ‘ভারতীয়’ আখ্যা দিয়ে আটক, কারাগারে প্রেরণ এবং তার জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। একই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্নাহ।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোকসুদার রশিদ নামে ওই ব্যক্তি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার গ্রামের বাসিন্দা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট ও টিআইএন নম্বরসহ সকল বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও একটি চক্র তাকে ‘ভারতীয় নাগরিক’ বলে অপপ্রচার চালিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে সাতক্ষীরা সদরের ভোমরা লক্ষীদাড়ী মৌজায় তার পৈতৃক ৩১ শতক জমি জোরপূর্বক দখল করে নেয় একটি প্রভাবশালী মহল। জীবননাশের আশঙ্কায় তিনি সে সময় ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

দীর্ঘ আইনি লড়াই শেষে জমি বিক্রির জন্য গত সোমবার (৩০ মার্চ) তিনি সদর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে পুনরায় হামলার শিকার হন। এ সময় জমির ক্রেতা সাংবাদিক জিন্নাহকেও বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাংবাদিকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং জমির মালিক মোকসুদারকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালায়।

এ ঘটনায় সাংবাদিক জিন্নাহ জানান, দলিল সম্পাদনের জন্য সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি না মানায় তাদের উপর হামলা চালানো হয়। পরবর্তীতে সিন্ডিকেটটি পুলিশকে প্রভাবিত করে মোকসুদারকে ‘ভারতীয় নাগরিক’ হিসেবে চিহ্নিত করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়।

এ ঘটনায় জিন্নাহ সাতক্ষীরা সদর থানায় একটি মামলা (নং-১, তারিখ: ০১.০৪.২০২৬) দায়ের করেছেন। পুরো ঘটনার ভিডিও ফুটেজ সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভিতে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

এছাড়া জানা গেছে, ২০২৩ সালে একই চক্রের কাছে মোকসুদারকে নামমাত্র মূল্যে ৮৪ শতক জমি বিক্রি করতে বাধ্য করা হয়, যেখানে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছিল। অথচ এখন স্বার্থের প্রয়োজনে তাকে ‘ভারতীয়’ বলে দাবি করা হচ্ছে—যা প্রশ্ন তুলেছে পুরো ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, একটি শক্তিশালী ভূমিদস্যু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা আইনের শাসন ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি—যার দ্রুত ও কঠোর সমাধান জরুরি।

Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে