নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করা চক্রটির ২ সদস্য আটক




সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি হানি ট্রাপ চক্রের মূলহোতা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। ফেসবুক মেসেঞ্জার ও মোবাইল ফোনের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের টার্গেট করে এ চক্রটি প্রেম ও বন্ধুত্বের ফাঁদে ফেলে অর্থ আদায় করত বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, নারী সদস্যদের ব্যবহার করে প্রথমে টার্গেট ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা হতো। পরে কৌশলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করা ছিল তাদের প্রধান কৌশল।

গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাতক্ষীরা সদর থানার অদূরে মনজিতপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা ইউপি সদস্য আব্দুল কাদের ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী শারমিন আক্তার রিমাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার উপপরিদর্শক (এসআই) পিংকু ঢালী।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার হান্নান সরকারের দায়ের করা পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় তারা পলাতক ছিলেন। ওই মামলায় অভিযোগ রয়েছে, হান্নান সরকারকে কৌশলে একটি ভাড়া বাসায় ডেকে এনে নগ্ন ভিডিও ধারণ করে ৬ ঘণ্টা আটকে রেখে নগদ ৭০ হাজার টাকা আদায় করা হয়।

তদন্তে আরও বেরিয়ে এসেছে, একই চক্র সাতক্ষীরার কালিগঞ্জের এক কসমেটিকস ব্যবসায়ীকেও একই কৌশলে ফাঁদে ফেলে নগদ টাকা আদায় করে এবং পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করে। ভুক্তভোগীকে মারধরের ঘটনাও ঘটে।

এছাড়া ২০২৩ সালে এক সাংবাদিককেও ফাঁদে ফেলে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের চেষ্টা চালায় এই চক্র। এ ঘটনায়ও মামলা হয় এবং তারা কিছুদিন কারাভোগ করে।

পুলিশের দাবি, জেল থেকে বেরিয়ে চক্রটি পুনরায় সক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন করে অপরাধ চালিয়ে আসছিল। সর্বশেষ সদর থানার কাছাকাছি এলাকায় ভাড়া বাসা নিয়ে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছিল তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, প্রতারণা ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর