নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আজ থেকে সুন্দরবণে মধু সংগ্রহ শুরু, নিরাপত্তায় যৌথ টহল জোরদার করেছে প্রশাসন


 

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রম। দুই মাসব্যাপী এই মৌসুমকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বনদস্যু আতঙ্কে চরম উদ্বেগে রয়েছেন মৌয়ালরা।

বন বিভাগের তথ্যমতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আজ থেকেই মৌয়ালরা মধু সংগ্রহের উদ্দেশ্যে বনে প্রবেশ করছেন। প্রতি বছরের মতো এবারও শত শত মৌয়াল জীবনের ঝুঁকি নিয়ে গহিন অরণ্যে প্রবেশ করছেন জীবিকার তাগিদে।

তবে এবারের মৌসুমে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বনদস্যুদের তৎপরতা। স্থানীয়দের দাবি, সম্প্রতি সুন্দরবন এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে গেছে। ফলে অনেক মৌয়ালই নিরাপত্তাহীনতার কারণে বনে যেতে অনাগ্রহী হয়ে পড়েছেন।

সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের মৌয়াল জহিরুল ইসলাম বলেন, বনদস্যুদের নিয়ে কথা বললে তারা আমাদের চিনে রাখে। পরে আমাদের ক্ষতি করতে পারে। তাই আমরা খুব ভয়ে থাকি। সরকারের কাছে আমাদের একটাই দাবি—নিরাপত্তা নিশ্চিত করা হোক।

অন্যদিকে, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌয়াল সিরাজুল ইসলাম জানান, আগে এক-দুটি দস্যু বাহিনীকে টাকা দিলেই চলত, এখন পাঁচ-ছয়টি বাহিনী সক্রিয়। সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়। তাছাড়া মৌসুম শুরুর আগেই অনেকেই মধু সংগ্রহ করে ফেলে, ফলে প্রকৃত মৌয়ালরা কম মধু পান। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বনে যেতে হয়, আর মধু না পেলে বড় ক্ষতির মুখে পড়তে হয়।

শ্যামনগর উপকূলীয় এলাকার আরও কয়েকজন মৌয়াল জানান, আগে বাঘ ও কুমিরের ভয়ই ছিল প্রধান। কিন্তু এখন বনদস্যুর ভয় সবচেয়ে বেশি। পরিবার-পরিজনের নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই মধু আহরণে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

এদিকে বন বিভাগ জানিয়েছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

চলতি মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ হাজার ১০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মৌয়ালদের দাবি, বনদস্যু দমনে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না নিলে প্রতি বছরই আতঙ্কের মধ্যে কাজ করতে হবে, যা তাদের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

এদিকে, বুধবার সকাল ১১টায় নৌপথে সাতক্ষীরা রেঞ্জে পৌঁছেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। দুপুর সাড়ে ১২টায় তিনি সুন্দরবন এলাকায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Tag
আরও খবর