নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১০ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু



টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিকদের মাঝে।

পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে গত ১৮ মার্চ (বুধবার) সকাল থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ এই ছুটির কারণে অতীতে এমন নজির খুব কমই দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টানা ১০ দিন কার্যক্রম বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবে এই সময়েও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল, যদিও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে এবং বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এ বিষয়ে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত ছিল। তবে যাত্রী সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কম ছিল।

অন্যদিকে, ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা বন্দরের ব্যবসায়ী নেতাদের যৌথ সিদ্ধান্তে এই ছুটি কার্যকর করা হয়েছিল। বর্তমানে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চলছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা স্থলবন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় এ বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘ ১০ দিনের ছুটিতে কার্যক্রম বন্ধ থাকায় সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag
আরও খবর