নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দীর্ঘদিনের ডাকাত দলের নেতা আটক



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী (৪৪) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হত বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ তার ভয়ে দীর্ঘদিন আতঙ্কে দিন কাটাতো।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব-৬ এর একটি চৌকস দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ইয়ার আলীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, তিনি বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়ার আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে এলাকায় স্থায়ীভাবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Tag
আরও খবর