লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

আত্মকর্মসংস্থানে নারীদের উৎসাহ প্রদান



“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রতীক। নারী-পুরুষের সমতা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

তারা আরও বলেন, নারীরা এখন শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও কর্মসংস্থানের সুযোগহীন নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে উপস্থিতরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নাজমুন নাহার।

Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে