নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১৯ মামলার আসামি রেজাউল গ্রেফতার



সাতক্ষীরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও একাধিক মামলার আসামি রেজাউল গাজী (৪৫) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেবহাটা থানাধীন সখীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত ডাকাত ও ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

গ্রেফতার রেজাউল গাজী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামির পিসি-পিআর (Police Case & Previous Record) বিশ্লেষণে দেখা যায়, তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় একাধিক মামলা ছাড়াও খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক এবং হত্যা চেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানকালে রেজাউলের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রুপার চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি এবং ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাব কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর