নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে শিরোপা জয় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়


মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় জেলার স্বনামধন্য পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে এ সাফল্য অর্জন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক, খ ও গ—তিনটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, আঃ করিম বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় যুক্তির দৃঢ়তা, সাবলীল উপস্থাপনা ও তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে বিচারকদের মন জয় করে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও খুদে সাংবাদিক নওরিন উলফাত অনন্যা। এছাড়া দলের অন্যান্য সদস্য হিসেবে অংশ নেয় অরনা জামান, ওয়াফা এবং অনিন্দিতা রায়। শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও নিয়মিত অনুশীলনের ফলেই এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। তিনি বলেন, “নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভাষার চেতনা তাদের যুক্তিতর্কে তুলে ধরতে সক্ষম হয়েছে। পাঁচটি শক্তিশালী প্রতিষ্ঠানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো সাতক্ষীরাবাসীর জন্য আনন্দের সংবাদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মূল্যবান পরামর্শ, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়ের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়েও অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে বিদ্যালয়টির। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয়টি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। যদিও ২০২৫ সালে নানা প্রতিকূলতার কারণে প্রত্যাশিত ফল অর্জিত হয়নি।

এদিকে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু জটিলতা ও শৃঙ্খলাজনিত সমস্যার বিষয়টি স্থানীয় সুধীজনদের নজরে এসেছে। তারা মনে করছেন, এসব সমস্যার দ্রুত সমাধান না হলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষতিগ্রস্ত হবেন। শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সব প্রতিকূলতা অতিক্রম করে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

Tag
আরও খবর