নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২


সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম এবং এসআই ফয়সাল আহমেদ। তারা মৃত আইজ উদ্দিন খাঁ’র ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) ও তার ভাবি তৈয়েবুর খাঁ’র স্ত্রী মোসা. রিমা সুলতানা (২৪)-এর বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালান।

তল্লাশিকালে রান্নাঘর থেকে ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ, প্রায় ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি, মদ তৈরির পাতিল, ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন খাঁ ও রিমা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) এবং বিল্লাল হোসেন খাঁ’র স্ত্রী মোসা. তছিরন বেগম (৪৫) কৌশলে পালিয়ে যান বলে জানান আশাশুনি থানার ওসি। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আশাশুনি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে আসছিল। পুলিশের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tag
আরও খবর