নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভোমরায় বিজিবির বিশেষ অভিযানে বড় চালানসহ আটক ১



সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, ঘোনা, মাদরা ও কালিয়ানী বিওপি এলাকায় একযোগে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনভর পরিচালিত এসব অভিযানে প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, শাড়ি ও বিভিন্ন ধরনের ঔষধও উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা সদর থানার ভোমরা এমএস মজুমদার ট্রেডার্সের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা হাইওয়ে থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি এসব চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, ঘোনা বিওপির অভিযানে সদর থানার দাঁতভাঙ্গা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। কালিয়ানী বিওপির সদস্যরা সদর থানার ছয়ঘরিয়া খৈলতলা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করেন।

এছাড়াও মাদরা বিওপির অভিযানে কলারোয়া থানার চান্দা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃত এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।

উদ্ধারকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

চোরাচালান দমনে বিজিবির এমন নিয়মিত ও সাহসী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ বাণিজ্য বন্ধে বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

Tag
আরও খবর