লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

ফেসবুক পেজের নামে সাংবাদিক কার্ড ইস্যু করে তীব্র সমালোচনার মুখে জেলা প্রশাসন




ফেসবুক পেজ ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের নামে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ইস্যু করে ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া সাতক্ষীরা জেলা প্রশাসন অবশেষে তুমুল প্রতিবাদ ও গণমাধ্যমের চাপের মুখে একটি কার্ড বাতিল করতে বাধ্য হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংবাদ সংগ্রহের নামে বিতর্কিতভাবে রাজনৈতিক কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের হাতে কার্ড তুলে দিয়ে জেলা প্রশাসন কার্যত পেশাদার সাংবাদিক সমাজের সঙ্গে প্রহসন করেছে- এমন অভিযোগ এখন সর্বত্র।


বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অবশেষে স্বীকার করা হয়, ফেসবুকভিত্তিক একটি প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত আবু মুহিত গাজীর ইস্যুকৃত কার্ড অবৈধ।


গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংবাদিক কার্ড বিতরণ রেজিস্টারের ৪৫৮ নম্বর সিরিয়ালের আবু মুহিত গাজীর কাগজপত্র সঠিক না থাকায় তার আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই ব্যক্তির হাতেই পরে ১১৫৯৬২ নম্বর কার্ড পৌঁছে যায়।

প্রশ্ন উঠেছে- বাতিল হওয়া আবেদনকারীর হাতে কার্ড গেল কীভাবে? এই অনিয়মের দায় কে নেবে? প্রশাসনের এই ব্যর্থতা ও দায়িত্বহীনতা নিয়ে এখন জেলাজুড়ে তীব্র আলোচনা চলছে।


গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কার্ড ব্যবহার করে কোনো ভোটকেন্দ্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

'চেকলিস্ট' আর বাস্তবতার ভয়াবহ বৈপরীত্য

এর আগে জেলা প্রশাসক দাবি করেছিলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত জাতীয়, স্থানীয় ও নিবন্ধিত অনলাইন মিডিয়ার সাংবাদিকদেরই কার্ড দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে, সেই বক্তব্য ছিল পুরোপুরি বিভ্রান্তিকর। কারণ- ফেসবুক পেজের এডমিন, রাজনৈতিক নেতা ও অনিবন্ধিত তথাকথিত টিভি চ্যানেলের কর্মীরাও নির্বিঘ্নে কার্ড পেয়েছেন।


এমনকি বাতিল ঘোষণার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে গণবিজ্ঞপ্তিতে ‘সাংবাদিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য চরম অপমান।


সাংবাদিক সমাজে ক্ষোভের বিস্ফোরণ

অনিয়ম, পক্ষপাতিত্ব ও অদক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার বিরুদ্ধে সাতক্ষীরার কর্মরত সাংবাদিকরা রীতিমতো ফুঁসে উঠেছেন।

বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠার পরই জেলা প্রশাসন নড়েচড়ে বসতে বাধ্য হয়। এই কার্ড ইস্যু- বিতরণ প্রক্রিয়ায় পেশাদারিত্ব নয় বরং রাজনৈতিক পরিচয় ও তদবিরই মুখ্য ভূমিকা পালন করেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো তালিকা পর্যালোচনায় দেখা যায়- অনেক অপেশাদার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বৈধ কার্ড সংগ্রহ করেছেন। 

এর মধ্যে আবু মুহিত গাজী ছাড়াও ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’র মতো নিবন্ধনহীন মাধ্যমের কর্মীরাও অনুমতি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।


এতে স্পষ্টভাবে প্রমাণ হয়, কার্ড যাচাই-বাছাই প্রক্রিয়ায় চরম অবহেলা ও অনিয়ম হয়েছে।


সাংবাদিক নেতারা বলছেন- নির্বাচন কমিশন যেখানে স্বচ্ছতা ও পেশাদারিত্বের কথা বলছে, সেখানে সাতক্ষীরায় জেলা প্রশাসন নিজেরাই সেই নীতিমালাকে ভূলুণ্ঠিত করেছে। দলীয় সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথ তৈরি করা হয়েছে। অনেকে সরাসরি জেলা প্রশাসককে এই অনিয়মের জন্য দায়ী করছেন।


সাতক্ষীরার একজন সিনিয়র সাংবাদিক বলেন, প্রকৃত সাংবাদিকদের ওপর যত নিয়ম-কানুন আর ভুয়াদের জন্য সব দরজা খোলা- এটা চলতে পারে না। ভেতরে কী চলছে, তা তদন্ত ছাড়া জানা যাবে না।


এ বিষয়ে জানতে বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১২ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে