নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সীমান্ত পিলার এলাকা থেকে চোরাচালানী ঔষধ উদ্ধার



সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা বিপুল পরিমাণ ঔষধ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৪ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঈদগাহ নামক এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

অন্যদিকে, সুলতানপুর বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বর্মিতলা এলাকা থেকে প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

সব মিলিয়ে এ অভিযানে বিজিবি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানী ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয়।

বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে পাচার করে আসছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag
আরও খবর