নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একাধিকবার জরিমানার ইতিহাস সিয়াম ব্রিকসের



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশ বিধি লঙ্ঘন ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে সিয়াম ব্রিকস নামের একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় অবস্থিত সিয়াম ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। উল্লেখ্য, ইটভাটাটির পূর্ব নাম ছিল ব্রাদার ব্রিকস।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ সময় ইটভাটার ভারপ্রাপ্ত মালিক ইশারাত হোসেন তার অপরাধ স্বীকার করেন। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা এবং শামসুদ্দিন সরদারের ছেলে। অপরাধ স্বীকারের পরপরই তিনি জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০ বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও একই ইটভাটায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বারবার সতর্ক করার পরও অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় পুনরায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag
আরও খবর