নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও প্রক্রিয়া, ভোটকেন্দ্রে দায়িত্ব বণ্টন, ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার চাপ বা প্রভাব উপেক্ষা করে আইন অনুযায়ী দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন বলে জানান এবং আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে তারা আরও আত্মবিশ্বাসী হয়েছেন বলে মত প্রকাশ করেন।

Tag
আরও খবর