নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে-নিভৃতে মানবতার সেবা করে যান। ডাঃ শহিদুল আলম তেমনই একজন মানবতার ফেরিওয়ালা, যিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। বক্তারা দাবি করেন, দীর্ঘ ৩০ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন বলেই ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বলেন, আপনারা কোনো হুমকি বা ভয়ভীতিতে বিচলিত হবেন না। কেউ ভোটারদের হুমকি দিলে আমাকে জানাবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব।তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা ছিলেন সাবেক বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঞ্জুর এলাহী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান বাবলু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর