নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্ট্যাম্প ভেণ্ডার সমিতির কমিটি গঠন, সভাপতি- মোর্তজা, সম্পাদক - মজিদ




সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে বনভোজন উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।


শনিবার বিকেলে মোজাফফর গার্ডেনে স্ট্যাম্প ভেন্ডার সৈয়দ আহম্মদ খান মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলারোয়ার লিয়াকত আলী,কালিগঞ্জের কুূদ্দুস আলী, পাটকেলঘাটার মোঃ জিল্লুর রহমান,সাতক্ষীরা আদালতপাড়ার আব্দুল মজিদ, আবু মোর্তজা প্রমুখ।


বক্তারা বলেন,ট্রেজারী থেকে নিয়মিত কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প,ডেমি পেপারসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে স্ট্যাম্প ভেণ্ডারদের মাঝে মাঝে বিড়ম্মনার শিকার হতে হয়। গুনতে হয় অতিরিক্ত টাকা। অনেক সময় আদালতপাড়ার কয়েকজন কোর্ট ফি জালিয়াতির সঙ্গে জড়িত থাকলেও এক স্ট্যাম্প ভেণ্ডারকে জড়িয়ে জেলের ঘানি টানতে হয়েছে। আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার জেল খেটেছেন। কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্পর কৃত্রিম সংকট দেখিয়ে প্রকৃত মূল্য বহির্ভূত অতিরিক্ত টাকা অগ্রিম নিয়ে বেশ কয়েকজন স্ট্যাম্প ভেণ্ডারদের সঙ্গে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করেছেন ট্রেজারী অফিসের এক কর্মকর্তা গোলাম মোস্তাফা।  তার বিরুদ্ধে মামলা করে ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। এসব অনিয়ম ও দূর্ণীতির হাত থেকে স্ট্যাম্প ভেন্ডারদের রক্ষা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এজন্য জেলাব্যাপি সংগঠনের ১৩০ জন সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 


সবশেষে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Tag
আরও খবর