নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা জজ কোর্টে কর্মবিরতি কর্মসূচি

প্রস্তাবিত পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীরা কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত থাকার প্রতিবাদ এবং দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করেন কর্মচারীরা। পরে কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

তারা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিচার বিভাগীয় কর্মচারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

সমাবেশ থেকে অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিন ইকবাল, জয় চৌধুরী, জেপি পেশকার, সাহিদুর রহমান, মুহিদুল ইসলাম, ফয়সাল কবির, আব্দুল আলিম, বাবলু, নাজমুল, কালুসহ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীরা কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত থাকার প্রতিবাদ এবং দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করেন কর্মচারীরা। পরে কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বারবার দাবি জানানো সত্ত্বেও প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

তারা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। বিচার বিভাগীয় কর্মচারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

সমাবেশ থেকে অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মো. শাহিন ইকবাল, জয় চৌধুরী, জেপি পেশকার, সাহিদুর রহমান, মুহিদুল ইসলাম, ফয়সাল কবির, আব্দুল আলিম, বাবলু, নাজমুল, কালুসহ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা।

Tag
আরও খবর