নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, সময় যত এগোচ্ছে ধানের শীষের পক্ষে জনসমর্থন ততই বাড়ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় কাজী আলাউদ্দীন বলেন, “জামায়াত বুঝতে পেরেছে যে এই আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছে। সে কারণে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দলের ভেতরে বিভক্তি তৈরির চেষ্টা করেছে এবং একটি প্রতীক ব্যবহার করে ভোট বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ভালোভাবেই বুঝে গেছে।”

তিনি আরও বলেন, আশাশুনিবাসী যদি বারবার ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে এই জনপদ আরও অবহেলিতই থেকে যাবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালু করেছিল উল্লেখ করে তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, ৫৪ বছরে আশাশুনি কখনো জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পায়নি বলেই আজ এখানকার মানুষ নানা সমস্যায় জর্জরিত।”

আশাশুনি ও কালিগঞ্জের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে কাজী আলাউদ্দীন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের রাজনীতি বাস্তবায়ন করব।

শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টুর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট গোলাম গণি দুদু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু এবং শ্রীউলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে জনসভাটি গণসমাবেশে রূপ নেয়।

Tag
আরও খবর