নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল, ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কাজী আলাউদ্দীন



সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রতাপনগরের সর্বশেষ প্রান্ত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেভাবে দেবহাটা ও কাগঞ্জের উন্নয়ন করেছি, সেই অভিজ্ঞতা দিয়ে প্রতাপনগরের প্রতিটি রাস্তা পিচ ঢালাই করা হবে। বাঁশের সাঁকোর স্থলে বড় ব্রিজ নির্মাণ করা হবে, এবং ৩১ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতাপনগরে স্থাপন করব ইনশাআল্লাহ। এছাড়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 


কাজী আলাউদ্দীন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নারী উন্নয়নের জন্য বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু থাকবে, যা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, স্বাবলম্বী পরিবার গঠন করবে এবং দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে। প্রতিমাসে ২,০০০–২,৫০০ টাকা সহায়তা, দরিদ্রতা বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারীর স্বাবলম্বী হওয়া নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম আক্তারুজ্জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিসমাতুজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, কারিমুজ্জামান ও আলমগীর হোসেন মল্লিক, সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


Tag
আরও খবর