নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উন্নয়নের রূপকার হিসেবে নিজের অবস্থান তুলে ধরলেন কাজী আলাউদ্দিন


আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে ধানের শীষের কোনো বিকল্প নেই।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কোনো প্রতীক মানুষের আস্থা পাবে না। তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে।” তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় এ দেশের স্বাধীনতা চায়নি, তারা কখনোই দেশের মঙ্গল ও শান্তি চায় না।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। চাঁদাবাজ, দখলবাজ ও এলাকার শত্রু কোনো অবস্থাতেই বিএনপির লোক হতে পারে না। এসব অপকর্মে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, “আমি সংসদ সদস্য থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমার পর গত ১৬ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। সে কারণেই মানুষ আমাকে উন্নয়নের রূপকার হিসেবে চেনে।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারাই আমার শক্তির উৎস। তাই ১২ ফেব্রুয়ারি সকালেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন।”

ধর্ম ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যারা ক্ষমতায় আসতে পারবে না, তাদের মিথ্যা জান্নাতের আশ্বাসে বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে তিনি বহিষ্কৃত নেতাদের সমালোচনা করে বলেন, মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতিতে কান না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষি কার্ড, রেশন কার্ড, শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রতিবন্ধী কার্ড ও বিধবা কার্ডসহ নানা সামাজিক সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য বিএনপিকে ক্ষমতায় আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুইয়ের সভাপতিত্বে এবং থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুল ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাড়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ও জেলা বিএনপির একাধিক নেতা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর