নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি সরকার গঠন করবে—আশাবাদ কাজী আলাউদ্দিনের



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী ঈদগাহ মাঠে ধানের শীষ প্রতীকের এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশকে সংকট থেকে মুক্ত করে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

কাজী আলাউদ্দিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার সুযোগ করে দিতে হবে।

তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এ অঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগ এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দেন।

কাজী আলাউদ্দিন বলেন, আবারও নির্বাচিত হয়ে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করতে চান তিনি। একই সঙ্গে ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।

Tag
আরও খবর