নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যের ডাক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন দলীয় নেতা-কর্মীদের বিভক্ত না হয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি প্রাইমারি স্কুল মাঠে কুল্যা ২ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এটি ছিল তাঁর দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজী আলাউদ্দীন বলেন, মনোনয়ন ঘোষণার আগে সাতক্ষীরা-৩ আসন থেকে বিএনপির হাই কমান্ড তাঁকে, ইঞ্জিনিয়ার মুকুল হোসেন এবং ডা. শহীদুল আলমকে একসঙ্গে ডেকেছিলেন। সেখানে আমাদের মধ্যে স্পষ্ট আলোচনা হয়েছিল—যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করব। দুঃখজনকভাবে একজন প্রার্থী কথা রাখলেও অপর একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে জামায়াতের উস্কানিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই আসনে বিএনপির এমপি নির্বাচিত না হলে এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। তাই এই আসনের উন্নয়ন ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)। বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা আমিনুর রহমান মিনি, উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, নির্বাচনী জনসভার পূর্বে শুক্রবার জুম্মা নামাজের পর সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আলাউদ্দীন কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ও আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি স্থানীয়দের কাছে দোয়া, সমর্থন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Tag
আরও খবর