নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের বলি শিশু


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অবৈধভাবে চলাচলকারী একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহির তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহির গুরুতর আহত হয়। তবে তার বাবা তুলনামূলকভাবে অল্প আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত মাহিরকে উদ্ধার করে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক মাহির হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি মাটি ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছিল এবং সেটি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সড়কে চলাচল করছিল। অভিযোগ রয়েছে, বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম ওই ডাম্পারটি কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে আসেন।

দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অবৈধ ডাম্পার চলাচল বন্ধ, সড়ক নিরাপত্তা জোরদার এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর