নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডাকাত ইয়ার আলীর ঘনিষ্ঠ দুই সহযোগী পুলিশের জালে



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত ডাকাত ইয়ার আলীর দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্প ও কালিগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়।

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি ও বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির একাধিক উপকরণ উদ্ধার করা হয়, যা থেকে তাদের সশস্ত্র কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।

সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর