নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন



সাতক্ষীরায় ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের সংগীতা মোড় এলাকায় মোবাইল কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক ও অযৌক্তিক।


মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে একযোগে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।


বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের হয়রানিমূলক অভিযান বন্ধ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা দাবি করেন, মোবাইল ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল্লাহ,  সোহান মীর, গোবিন্দ, ভুবন, আরিফ, অনিক, তানভিরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।


কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।


Tag
আরও খবর