নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেবহাটা থানা পরিদর্শনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা


সাতক্ষীরা জেলার দেবহাটা থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায় তিনি দেবহাটা থানায় উপস্থিত হন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রেকর্ডপত্র, ডিউটি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি থানায় কর্মরত সকল অফিসার, ফোর্স ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা ও সততার সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তিনি থানাভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা তৈরি করা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মোঃ বায়েজীদ ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শনে থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag
আরও খবর