নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জের নলতায় শীতবস্ত্র বিতরণে প্রশংসা




সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক (নলতা শরীফ)-এর ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। পূর্বে প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে এলাকার সবচেয়ে বেশি অসহায় ও দরিদ্র ৪০০ জন মানুষের মাঝে নতুন ও মানসম্মত কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব মোঃ জাহিদুল হকের পিতা সারাজীবন মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সেই মানবিক আদর্শ অনুসরণ করেই তার সন্তান আজ সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। শুধু শীতবস্ত্র বিতরণই নয়, নলতা এলাকায় বিনামূল্যে সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, শীতের এই কঠিন সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের জীবনযাত্রা অনেকটাই সহজ হয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুছ আলী, কালিগঞ্জ ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজ প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক গাজী হাবিবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা শীতার্ত দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুকরণীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

Tag
আরও খবর