নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শহীদ ওসমান হাদীকে স্মরণে সাতক্ষীরায় ক্রীড়া আয়োজন


সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক উজ্জ্বল প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা, যার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি আরেফিন জুয়েল, বিপিএম বলেন, নিজের জীবন উৎসর্গের মাধ্যমে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে গেছেন—কীভাবে দেশ, গণতন্ত্র এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য নির্ভীকভাবে কাজ করতে হয়। তাঁর আত্মত্যাগ এ দেশের মানুষ কখনো ভুলবে না।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।

পুলিশ সুপার উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং তরুণদের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মাসুদুর রহমান, পিপিএম। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজনজুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর