নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিষ্ণুপুর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত


সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠ সংলগ্নে দুই নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর হোসেনের  সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ১৭ আসনে জননেতা তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ধানেরশীষ এর নমিনী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের বড়ছেলে কাজী সাজিদুর রহমান সাজু, 


তিনি বলেন তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। ভোটারদের কাছে ধানের শীষের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে নির্বাচনী কাজ পরিচালনা করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেকটি ওয়ার্ডে কার্যকর টিম গঠন এবং ঘরে ঘরে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, ইদ্রিস আলী সরদার, শেখ আব্দুস সালাম, আব্দুল জলিল, মারুফ মুন্নুন দোলন, আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সহ সভাপতি আব্দুস সালাম সরদার, মশিউর রহমান রাজু প্রমুখ।

Tag
আরও খবর