নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নিবন্ধিত পরীক্ষার্থী ২০,৯৭২ জন ‎

‎সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের তিন পার্বত্য জেলা ছাড়া সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে। সাতক্ষীরায় পরীক্ষার জন্য ২০,৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। প্রধান কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ: দ্য পোল-স্টার পৌর হাই স্কুল: ৫৫০ জন। পি.এন. বিয়াম ল্যাবরেটরি স্কুল: ৩০০ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ: ৭৫০ জন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়: ৪৮০ জন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়: ১,১০০ জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ (কলা ও বিজ্ঞান ভবন): ১,৬০০ জন। আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়: ৫০০ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা: ৬৪০ জন।

‎

‎সাতক্ষীরা সরকারি কলেজ: ২,৯৫৪ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়: ৯০০ জন। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ: ৩৩৮ জন। সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুল: ৪৫০ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: ৭৯০ জন। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ: ৭৫০ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: ৭৫০ জন। নবজীবন ইনস্টিটিউট: ৩৭৫ জন। নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট: ৬০০ জন। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়: ৬৫০ জন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা সিটি কলেজ: ১,৫০৯ জন। লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট: ৬৫০ জন। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়: ৮০০ জন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সীমান্ত আদর্শ কলেজ: ৬২৬ জন। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা: প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

‎

‎পরীক্ষা কক্ষে বই, নোট, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। উত্তরপত্রে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং ওএমআর ফরমে রোল নম্বর ও সেট কোড সঠিকভাবে পূরণ বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে সারাদেশে ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে ৭,৪৫,৯২৯ জন আবেদন করেছেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মন্ত্রণালয় জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে পুনর্র্নিধারিত করা হয়েছে। পরে প্রশাসনিক সুবিধা ও পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে সময় সকাল থেকে বিকেল স্থানান্তর করা হয়েছে।

‎

Tag
আরও খবর