নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য  সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।


মনোনয়ন বৈধ ঘোষণার পরে কাজী আলাউদ্দীন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, এজন্য আমি শুকরিয়া জানাচ্ছি। পূর্বে আমি দেবহাটা-কালিগঞ্জ আসনে ২০০১ সালে নির্বাচন করে জয়লাভ করে এলাকার উন্নয়ন করেছি। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি।  উন্নয়নের রূপকার হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি-কালিগঞ্জ দুটি উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ আসন করা হয়েছে।  এ নির্বাচনে  বিএনপি থেকে আমাকে ধনেরশীষ প্রতিকে মনোনয়ন দিয়েছে।  আমি আমার দলীয় ভাই বিএনপি নেতা ডা. শহিদুল আলমকে সাথে নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো। বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ধানেরশীষ প্রতিককে বিজয়ী করে জনাব তারেক রহমানকে সাতক্ষীরা ৩ আসন উপহার দেবো ইনশাআল্লাহ।

Tag
আরও খবর