নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের মীলাদ ও দোয়া


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশমাতা, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা সিএন্ডবি জামে মসজিদে শহর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।


এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবু, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক এবং আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, মহিউদ্দিন কোরাইশ, এস কে মাসুদ রায়হান প্রমুখ। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম ও সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাইসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


মীলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিএন্ডবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।


দোয়া শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Tag
আরও খবর