নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত


বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিগঞ্জের কুশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর তত্ত্বাবধানে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর মঙ্গলবার তাৎক্ষণিক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় কুশুলিয়া মরহুম কাজী মনোয়ারুল হক  মাদ্রাসা ও এতিম খানার শতাধিক  হাফেজ কোরআন তেলোয়াত করেন।  



কুশুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইন্জিনিয়ার হাসানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গনিয়ার রহমান গনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা রাইছুল ইসলাম প্রমূখ।

এদিকে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের উদ্যোগে যহোর নামাজ বাদ মৌতলা কাজী পাড়া জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর