নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৯ ডিসেম্বর)  বিকাল বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মশালা চলে। এতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের শীর্ষ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।


কর্মশালায় দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন। তিনি কর্মশালায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিজভী আলম সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান, প্রশিক্ষণ টিমের সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৌহিদুর রহমান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান (শাহিন) আবির হোসেন  সাধারণ সম্পাদক ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদল বাংলা কলেজ ছাত্রদলের শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামি মাহির প্রমুখ।

Tag
আরও খবর