নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হামিদপুর লিল্লাহ বোডিং এর নামে টাকা তুলতে গিয়ে ৩ প্রতারক আটক





সাতক্ষীরা কলারোয়ায় দক্ষিণবঙ্গের ঐতিহ্য হামিদপুরের সুনাম নষ্ট করতে একটি চক্র রসিদ ছাপিয়ে টাকা তুলছে বলে অভিযোগ উঠেছে। আর এই টাকা তুলতে গিয়ে এলাবাসীর হাতে ৩ জন আটক হয়ে গণধোলাই শিকার হয়েছে। এর পর ফাস হয়ে পড়েছে ওই চক্রটি কলারোয়া উপজেলার হামিদপুরে দীঘদিন বন্ধ থাকা আমিনীয়া লিল্লাহ বোডিং এর নামে রসিদ ছাপিয়ে জেলা ব্যাপী চষে বেড়াচ্ছে। এমনকি তারা লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর এই অভিযোগ তুলে হামিদপুর ছোট পীর ওলিউল্লাহ হামিদী বলেন, তার-বাপ দাদার ঐতিহ্য হামিদপুর পীর সাহেব এর দরবার শরিফ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি চক্র দীঘদিন ধরে এই অপকর্ম করে যাচ্ছে। যা সম্প্রতি উপজেলার মুরারীকাটি গ্রামের মো: রাসেল, কাজী মাসুদ ও ঝিকরা-গদখালীর মাসুদ নামের ৩ ব্যক্তি উপজেলার চন্দনপুর ইউনিয়নে চাঁদা নিতে গিয়ে ধরা পড়ার পরে প্রকাশ পেয়েছে। তিনি আরো বলেন-হামিদপুর আমিনীয়া লিল্লাহ বোডিং নামে একটি প্রতিষ্ঠান ছিলো। শিক্ষার্থী না থাকায় প্রতিষ্ঠানটি দীঘদিন যাবত বন্ধ রয়েছে। এই বন্ধ প্রতিষ্ঠানের নামে টাকা তোলার প্রশ্নই আসেনা। আর এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন। অন্যদিকে উপজেলার হামিদপুর সিদ্দিকীয়া ফাজিল (স্নাতক) মাদ্রসার অধ্যক্ষ মুজিবর রহমান স্বাক্ষরিত একটি পরিচয় পত্রে দেখা গেছে, উপজেলার পাঁচনল গ্রামের পীর বকসের ছেলে আজিবার সরদারকে মাদ্রাসার লিল্লাহী বোডিং এর গরীব ছাত্রদের খাওয়া ও তাদের কিতাবপত্রদি ক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে দান গ্রহণের জন্য একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুজিবর রহমান বলেন-তিনি হামিদপুর লিল্লাহ বোডিং এর নামে বর্তমানে টাকা তোলার জন্য কাউকে অনুমতি দেননি। তার লিল্লাহ বোডিং বন্ধ রয়েছে। তিনি এ কাজে জড়িত ব্যক্তিদের শাস্তি কামনা করেন।

Tag
আরও খবর