নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঢাকা অভিমুখে কালিগঞ্জ-আশাশুনির বিএনপির বড় বহর



দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এই শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। তাকে সম্মানজনকভাবে বরণ করে নিতে ইতোমধ্যেই দেশব্যাপী শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

দলীয় সূত্র জানায়, আশাশুনি উপজেলার আনুলিয়া, আশাশুনি, বড়দল, বুধহাটা, দরগাপুর, কাদাকাটি, খাজরা, কুল্যা, প্রতাপনগর, শোভনালী ও শ্রীউলা ইউনিয়ন এবং কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা, বিষ্ণুপুর, চম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা, রতনপুর ও তারালী ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী এই বহরে অংশ নেবেন।

আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় কালিগঞ্জ ও আশাশুনি থেকে একযোগে নেতাকর্মীদের বহর রওনা হবে। পরে সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়কের বিসিক এলাকায় এসে সকল বহর একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ বিষয়ে সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির সোসাল ও মিডিয়া ম্যানেজার এবং কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাংবাদিকদের জানান, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তাকে বরণ করে নিতে কালিগঞ্জ ও আশাশুনি থেকে ১০টি বাস ও ১০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরিবহন সংকটের কারণে ১০টিরও বেশি প্রাইভেট গাড়ি এই বহরে যুক্ত হবে।”

তিনি আরও জানান, “ইতোমধ্যে মঙ্গলবার সকালে আশাশুনির প্রতাপনগর এলাকা থেকে শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার রাত ৮টায় কাজী আলাউদ্দীনের নেতৃত্বে প্রধান বহরটি যাত্রা শুরু করবে।”

ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের থাকা ও খাওয়ার বিষয়ে আগাম প্রস্তুতির কথাও জানান কাজী সাজিদুর রহমান। তিনি বলেন, “আমার নিজস্ব তত্ত্বাবধানে রূপগঞ্জে আমার ফ্যাক্টরির সংলগ্ন গেস্টহাউজে প্রায় ৪০০ নেতাকর্মীর থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নেতাকর্মীরা একদিন আগেই ঢাকায় অবস্থান করবেন, সেজন্য আলাদা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।”

সবশেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি সফল করতে সাতক্ষীরা জেলার নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Tag
আরও খবর