নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি



শহিদ ওসমান হাদীর মৃত্যু এবং সারাদেশে চলমান ধারাবাহিক সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শহিদ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করার পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা এবং ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উদীচী সাতক্ষীরার উপদেষ্টা শিক্ষাবিদ আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে এবং সদস্য রুবেল গাইন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বিএনপির সিনিয়র নেতা সৈয়দ ইফতেখার আলি, মো. হাবিবুর রহমান হবি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সহসভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, গণফোরামের নেতা আলি নুর খান বাবুল, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাসদের নেতা আব্দুল জব্বার মাস্টার, জেলা জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগমসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার এবং উদীচীর সদস্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সেক্রেটারি সাংবাদিক মুনসুর রহমান।

বক্তারা বলেন, শহিদ ওসমান হাদীর হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি উদীচী, ছায়ানট এবং দেশের শীর্ষ গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে পরিকল্পিতভাবে সংঘটিত এসব সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। একটি উগ্রপন্থি গোষ্ঠী গণতন্ত্র, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চাকে ধ্বংস করার অপচেষ্টায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সমাবেশ ও মানববন্ধন থেকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ও প্রগতিশীল মানুষের ওপর হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Tag
আরও খবর