নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেলা স্কাউট ভবন সম্প্রসারণে আনুষ্ঠানিক সূচনা




বাংলাদেশ স্কাউটসের আওতাধীন সাতক্ষীরা জেলা স্কাউট ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে এ সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মিজ্ আফরোজা আখতার। তিনি বলেন, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। জেলা স্কাউট ভবনের সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হলে স্কাউটদের প্রশিক্ষণ, সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর। তারা স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক প্রফেসর মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি এম ঈদুজ্জামান, উপ-পরিচালক লতিফ উদ্দিন আহামেদ, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলার রোভার-এর প্রাক্তন কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক সম্পাদক এস এম আসাদুজ্জামান, জেলা স্কাউটসের কমিশনার আব্দুল মাজেদ, সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলার রোভার-এর সহকারী কমিশনার নাজমুল হক ও আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র রোভার প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক ই আহমেদ প্রাপ্তিসহ জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট নেতা, রোভার সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধন শেষে অতিথিরা সম্প্রসারণ কাজের নকশা ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হয়ে সাতক্ষীরার স্কাউটিং কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

Tag
আরও খবর