নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় কঠোর পুলিশি তৎপরতা


সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন সহিংস ঘটনার মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দিনব্যাপী জেলার সদর, শ্যামনগর, কালিগঞ্জ, তালা ও পাটকেলঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও সহিংস কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে বিচারাধীন একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে লিয়াকত হোসেন ওরফে মুকুল। তিনি জিআর-৬৪৩/২০ নম্বর মামলার আসামি। একই থানার রায়পুর গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে মজনুর রহমান, যিনি জিআর-২১২/২৫ নম্বর মামলায় অভিযুক্ত।

এছাড়া শ্যামনগর উপজেলার দক্ষিণ আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে আকবর হোসেন (৩৮)। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা রয়েছে। কালিগঞ্জ থানার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম (৪৮)-এর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-০৯) রয়েছে।

তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃত শেখ আকছেদ আলীর ছেলে শেখ অহিদুল ইসলাম (৫০)-এর বিরুদ্ধে তালা থানায় হত্যাচেষ্টা, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে। অপরদিকে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের উত্তর সারসা গ্রামের মোঃ ইব্রাহিম শেখের ছেলে মোঃ আলতাফ হোসেন (৪২)-এর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag
আরও খবর