বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকাল ৫টার দিকে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মহসিন আলম, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে শক্তিশালী ও সংগঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে