দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের লেকভিউ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বিদায়ী বক্তব্য প্রদান করেন দুদক খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মিসেস মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, তালা উপজেলা দুপ্রকের সভাপতি অচিন্ত্য সাহা, দেবহাটা উপজেলা দুপ্রকের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, কালিগঞ্জ উপজেলা দুপ্রকের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, আশাশুনি উপজেলা দুপ্রকের সহ-সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান এবং তালা উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান।
বিদায়ী বক্তব্যে মোঃ আবদুল ওয়াদুদ তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৯৫ সালের ১৮ জুন দুর্নীতি দমন কমিশনে যোগদানের মাধ্যমে তাঁর সরকারি কর্মজীবন শুরু হয়। দীর্ঘ এই সময়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের ২৮ ডিসেম্বর খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ে যোগদান করেন এবং সরকারি চাকরি বিধি অনুযায়ী ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে বদলি হন।
বক্তারা বলেন, মোঃ আবদুল ওয়াদুদ একজন দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন। তাঁর অমায়িক ব্যবহার, সহায়ক মনোভাব এবং দায়িত্ববোধ কর্মস্থলে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। দুর্নীতি দমন কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান ও মোঃ মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, মোহাম্মদ সাকিবুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, আবদুল ওহাব আজাদ, মুহাম্মদ মুনিরুদ্দিন, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান ও কাজী শাহাব উদ্দীন। এছাড়া বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ দেবহাটা, আশাশুনি, তালা, কালীগঞ্জ ও কলারোয়া উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, কর্মজীবন ও পারিবারিক জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উপহার প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান।
৩ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে