নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকার পতনের পর খুলনায় আত্মগোপনে ছিলেন লতিফ-রাসেল



সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে সাতক্ষীরা আমলী আদালত-১ এ হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসয়সা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মুনসুর রহমানের ছেলে। তার ছেলে রাসেল (৩৫) একই গ্রামের বাসিন্দা ছিলেন। আদালত সূত্রে জানা যায়, হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদেরকে আদালতে হাজির করে।


কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান আলো জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা হত্যা ও চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির প্রভাব খাটিয়ে অ্যাডভোকেট আব্দুল লতিফ পিপি পদে দায়িত্ব পান। এ সময় তিনি আদালত পাড়া কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হন। এর আগে তিনি দুর্নীতির অভিযোগে বিডিআর থেকে চাকরিচ্যুত হন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি ভারতীয় গরুর খাটাল পরিচালনার সুযোগ কাজে লাগিয়ে তিনি বিপুল সম্পদের মালিক বনে যান। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তিনি পাঁচতলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবন নির্মাণ করেন।


জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল আত্মগোপনে চলে যান এবং খুলনায় অবস্থান করতে থাকেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তারা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা ভবনের ফ্ল্যাট বিক্রির উদ্দেশ্যে উকিল কমিশনের মাধ্যমে দলিল সম্পন্ন করতে গেলে খুলনার বয়রা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাদেরকে আটক করে।


স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ শাহীন বলেন, “সাবেক পিপি লতিফ সাহেব বিগত সরকারের সময়ে বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। আজ তার বিচার হচ্ছে—আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।”


প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা ও নাশকতার মামলা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়। পরে তারা খুলনায় পালিয়ে গিয়ে বয়রা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সম্প্রতি সাতক্ষীরায় আসতে না পেরে তারা উকিল কমিশনের মাধ্যমে ফ্ল্যাট রেজিস্ট্রির উদ্যোগ নেন। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশের অভিযানে শেষ পর্যন্ত বাবা-ছেলে গ্রেফতার হন।

Tag
আরও খবর