নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুষ্পকাটিতে ৫ মাছের নৌকা এবং ৩ জেলে আটক


পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম–১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভয়ারণ্যের ভেতর অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৭টি নৌকা ও ৩ জন জেলেকে আটক করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বন বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।


বন বিভাগ জানায়, স্মার্ট পেট্রোল টিম–১ এর টিম লিডার আব্দুল কারিমের নেতৃত্বে গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বিশেষ অভিযান সুন্দরবনের পুষ্পকাটি ও নটাবেকি অভয়ারণ্যে পরিচালিত হয়। অভিযান চলাকালে পুষ্পকাটি এলাকা থেকে ৫টি মাছ ধরার নৌকা এবং নটাবেকি অভয়ারণ্য থেকে ২টি কাঁকড়া ধরার নৌকা সরঞ্জামসহ জব্দ করা হয়। একই সঙ্গে এসব নৌকায় থাকা তিন জেলেকে আটক করে টিমের সদস্যরা।


আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার পার্শ্বেখালি গ্রামের আব্দুল মাজেদ ঢালীর পুত্র জাহিদুল ইসলাম (৩৫), মীরগাং গ্রামের রজব আলী গাজীর পুত্র লিটন গাজী (৩২) এবং খলশি বুনিয়া/গাইনবাড়ি গ্রামের শামসুর গাইনের পুত্র মোশারফ গাইন (৫৬)।


সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবন অভয়ারণ্যে অবৈধ প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ নৌকা ও সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।


তিনি আরও জানান, সুন্দরবন রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।


Tag
আরও খবর