নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ছোটকে গ্রেপ্তারের দাবি, সেলিম গুম রহস্যের ইঙ্গিত



সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও তাঁর পরিবারকে হত্যাসহ গুম করে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নং–৫৬৭, তারিখ: ০৯-১২-২০২৫।


জিডিতে উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আলিপুর ঢালীপাড়া মোড়ে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুসারে, জেলা জামায়াতের কতিপয় নেতার উস্কানীতে মোস্তাফিজুর রহমান ছোট রেজাউল ইসলামকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রতিবাদ করলে তিনি রেজাউল ইসলামকে বিএনপির রাজনীতি না করার হুমকি দেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেলে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যাসহ গুম করে ফেলার হুমকি প্রদান করেন।


এ প্রসঙ্গে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে মাঠে কাজ করায় জামায়াতের কিছু নেতার প্ররোচনায় মোস্তাফিজুর রহমান ছোট তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।


রেজাউল ইসলাম আরও জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের শ্যালকের সঙ্গে ছোট’র পূর্ব থেকেই ঘনিষ্ঠতা রয়েছে। এই প্রভাবকে কাজে লাগিয়ে ছোট বিভিন্ন সময় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিনি আরও দাবি করেন, আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র ছেলে ও যুবদল নেতা সেলিমের গুমের ঘটনায়ও মোস্তাফিজুর রহমান ছোট জড়িত থাকতে পারেন। ছোটকে গ্রেপ্তার করলে সেলিম গুমের রহস্য উন্মোচিত হবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।


ঘটনার বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ছোট’র বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর