নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন





বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্ট আমি বিজায় মিছিল করেছিলাম। ৫ই আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোন কেলেম নেই, কোন কালির দাগ নেই। ৫ আগস্ট এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে যদি কোন চাঁদাবাজ আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের কাছ থেকে একটি টাকা চাঁদা নিয়ে থাকে তাদের ফেরত দিতে হবে, আমি ফেরত নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। 


মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে কমিটির সভাপতি উধ্বব মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।


এ সময় সাবেক এমপি তার বিগত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এসময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অশোক কুমার রায়, সাবেক শিক্ষক বাবু তারকনাথ,  মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবু দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ। 



উঠান বৈঠকে উপস্থিত সকলে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গীকারবদ্ধ হন।

Tag
আরও খবর