নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান




সাতক্ষীরার কালিগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে। নারী অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।


"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডারভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা দেয়াকিশোর-কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি শেখ ওহিদুর রহমান ছোট, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ।


বক্তারা বলেন, বেগম রোকেয়ার চিন্তা ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের ভিত্তি তৈরি করেছে। আজকের নারীকে স্বাবলম্বী, আত্মবিশ্বাসী ও নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। “আমিই রোকেয়া”—এই শ্লোগানকে নারীর আত্মমর্যাদা ও অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরেন বক্তারা।


শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ পেলেন যারা:

অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী:

লক্ষ্মী রানী বিশ্বাস, স্ত্রী—তুষার বিশ্বাস (বাথুয়াডাঙ্গা)।

শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মিঠু মিস্ত্রি, স্ত্রী—ব্রজন কুমার সরকার (থালনা)।

সফল জননী নারী: জেবুনন্নেছা ওবায়দুর, স্ত্রী—ওবায়দুর রহমান (মহৎপুর)।

নারী নির্যাতন জয়ী অদম্য নারী: রঞ্জিতা আক্তার বেবি, কন্যা—মৃত ফটিক মোল্লা (কৃষ্ণনগর)।

সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী:

জাহানারা বেগম, স্ত্রী—রওশন আলী (বসন্তপুর)।


সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার তুলে দেন।


দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Tag
আরও খবর