নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিথ্যা সংবাদে মানহানির অভিযোগ, রিমুর বিরুদ্ধে পিবিআই তদন্ত






নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আবারও চাঁদাবাজি, হুমকি এবং মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ‘বর্তমান সাতক্ষীরা’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাজীব হাসান রিমু (৩৩)-এর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছেন ইটাগাছার ব্যবসায়ী মো. রবিউল ইসলাম। মামলার অভিযোগ আমলে নিয়ে আদালত পিবিআই সাতক্ষীরাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।


ব্যবসায়ী রবিউল ইসলামের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজীব হাসান রিমু তার কাছে নিয়মিত চাঁদা দাবি, ভয়ভীতি ও বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ১৫ অক্টোবর ওয়াপদা রেস্টহাউজের সামনে প্রথম দেখা হলে রিমু তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে হুমকি দেন টাকা না দিলে এমন প্রতিবেদন ছাপাবো, সমাজে মুখ দেখাতে পারবি না।

হুমকির মুখে রবিউল ইসলাম মানসম্মান বাঁচাতে ১৫ হাজার টাকা দিতে বাধ্য হন। তবে টাকা পাওয়ার পরও রিমু বাকি ৩৫ হাজার টাকার জন্য বিভিন্ন সময় ফোনে, রাস্তায় আটকে কিংবা লোক পাঠিয়ে চাপ দিতে থাকেন।


মামলায় আরো বলা হয়, ২০ নভেম্বর ন্যাশনাল হাসপাতালের সামনে দেখা হলে রিমু আবারও বাকি টাকা চেয়ে হুমকি দেন যে, টাকা না দিলে ‘বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় তার বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হবে।

এরপর ২৩ নভেম্বর পত্রিকার প্রথম পাতায় “সফি ও রবিউলের দৌড়ঝাপ শুরু” এবং “ডিস লাইনের ব্যবসার আড়ালে চলে রবিউলের অবৈধ কারবার” শিরোনামে সংবাদ প্রকাশ করেন রিমু। বাদীর দাবি এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং তাকে সামাজিকভাবে অপমানিত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।


মামলায় পাঁচজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে-

মোঃ আজম (৩২), মোঃ সাহেব আলী বাবু (২৯), মোঃ আরিফ গাজী (৩৫), আব্দুস সাত্তার (৪৫) এবং ফজর আলী গাজী (২৭)।


৪ ডিসেম্বর ব্যবসায়ী রবিউল ইসলাম আদালতে হাজির হয়ে জবানবন্দি দিলে আমলী আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার অভিযোগ আমলে নেন। আদালত ফৌজদারি দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৩৮৭ ও ৫০৬(২) ধারায় মামলা গ্রহণ করে পিবিআই সাতক্ষীরাকে তদন্তের নির্দেশ দেন এবং আগামী ১৯ এপ্রিল ২০২৬-এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের আদেশ ইতোমধ্যে পিবিআই কার্যালয়ে পৌঁছেছে।


ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, অনেকদিন ধরে আমাকে টাকা দিতে চাপ দিচ্ছিল। বলত টাকা না দিলে ভুয়া সংবাদ ছাপিয়ে ব্যবসা ধ্বংস করে দেবে। মানসম্মান রক্ষায় ১৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু এরপরও মিথ্যা সংবাদ ছাপায় বাধ্য হয়ে মামলা করেছি।


এ বিষয়ে রাজীব হাসান রিমুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।


জেলার কয়েকজন সিনিয়র সাংবাদিক বিষয়টি নিয়ে বলেন, যদি অভিযোগ সত্য হয় তবে এটি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করে। এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।


স্থানীয় আইনজীবীদের মতে, মামলার ৩৮৫, ৩৮৬ ও ৩৮৭ ধারাগুলো অত্যন্ত গুরুতর; কারণ এগুলো ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, জবরদস্তি ও হুমকির সাথে সম্পর্কিত। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।


হলুদ সাংবাদিকতা, চাঁদাবাজির অভিযোগ ও সামাজিক সম্মানহানির ঘটনাটি ইতোমধ্যে সাতক্ষীরা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag
আরও খবর