নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন



বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, আমি ঘুরে ঘুরে দেখেছি আপনাদের দুঃখ দুর্দশাগুলো, দেশের অনেক জায়গায় উন্নয়ন হলেও আশাশুনি উপজেলায় কোন উন্নয়নের ছোয়া পড়িনি। আমি কথা দিয়ে যাচ্ছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত আশাশুনি উপজেলায় উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করবো। আপনাদের অন্যতম সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। আশাশুনি উপজেলার কোন খালে অবৈধ নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনঃখনন করে জলবদ্ধতা নিরসন করে জনভোগান্তি নির্মূল করবো।



এসময় তিনি আরও বলেন, এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো।



রবিবার (০৭ ডিসেম্বর) বিকালে খাজরা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



জনসভায় দক্ষিণ গদাইপুর দূর্গা মন্দিরের সভাপতি অসীম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক

মিজানুর রহমানের সঞ্চালনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলাবিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দল নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।


জনসভার শেষে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয়।

Tag
আরও খবর