নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধোঁকাবাজের খপ্পরে না পড়ে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন : কাজী আলাউদ্দীন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জামায়াত ধোঁকাবাজ, তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে।

এই ধোঁকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন।


শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চৌমুহনী হাইস্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠাকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাবেক এই এমপির করা বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছি, স্বাধীনতার ৫৪ বছর পরে কেউ তত উন্নয়ন করতে পারেনি। কালিগঞ্জ উপজেলার প্রতিটি অলিগলি আমি কার্পেটিং রাস্তা করে দিয়েছি। কালীগঞ্জে কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কাকশিয়ালি ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা ভেবে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি, বিদ্যুতায়ন করেছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সর্বোপরি দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কালিগঞ্জ উপজেলা করেছিলাম। আমি দুর্নীতিমুক্ত, সৎ, ন্যায়পরায়ণ ছিলাম বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি উপজেলার মতো পশ্চাৎ উপজেলা ও কালিগঞ্জ উপজেলার উন্নয়ন করার সুযোগ দিন।


অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ'র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।


এসময় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা- ৩ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন।

Tag
আরও খবর