নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্তিযুদ্ধের সময় জামায়াত শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপর চালিয়েছিল নির্যাতন : কাজী আলাউদ্দীন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দীন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজাকার সৃষ্টি করেছে—মুক্তিযুদ্ধের সময় তারা শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপরও চালিয়েছিল নির্যাতন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এই অঞ্চলের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।


বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশ এগিয়েছে—কিন্তু জামায়াতে ইসলাম আজও সার্বজনীন হতে পারেনি। মানুষের সেবা করাই যেখানে মহান ধর্ম, সেখানে এ দলটি নিজের প্রতিষ্ঠানে শুধুই শিবির কর্মীদের চাকরি দেয়। সাধারণ মানুষ বা যারা ছাত্রশিবির করে না—তাদের কোনো সুযোগই থাকে না।


শুক্রবার বিকেলে  আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুরারীকাটি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি আরো বলেন। যারা নিজ দলের বাইরে কাউকে গ্রহণ করতে পারে না, তারা দেশ ও জনগণকে কীভাবে প্রতিনিধিত্ব করবে—এ প্রশ্ন আজ কালিগঞ্জ–আশাশুনির মানুষের মনে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চাই, তাই আগামীতে আশাশুনি ও কালিগঞ্জের  ধানের শীষের গণজোয়ার দেখা গিয়েছে।


কাজী আলাউদ্দীন  বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা  করে যাব।


উঠান বৈঠকে  আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক  রুহুল  কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু,  আশাশুনি উপজেলা বিএনপি,  সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন  মহিলা দলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম,

সভাপতিত্ব করেন সত্যরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুয়ারডাঙ্গা এস.এফ মাধ্যমিক বিদ্যালয়। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব, বড়দল ইউনিয়ন বিএনপি।  

Tag
আরও খবর